৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনায় বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন শেখ আফিল উদ্দিন এমপি

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০
করোনায় বেনাপোল স্থলবন্দর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন শেখ আফিল উদ্দিন এমপি

Manual1 Ad Code

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া বন্দর শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ও আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপির
নিজস্ব অর্থায়নে ১ হাজার ৪’শ দুস্থ অসহায় শ্রমিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ওহিদুজ্জামান অহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসময় শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া বেনাপোল স্থল বন্দর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরপর বেনাপোল ও শার্শায় প্রধানমন্ত্রীর আহবানে যেসব খেটে খাওয়া সাধারণ মানুষ নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন পর্যায়ক্রমে তাদের মাঝেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

Manual3 Ad Code