৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু।

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০
লোহাগড়ায় ধর্ষণের শিকার ৭ বছরের শিশু।

Manual3 Ad Code

মোঃ আঃ রহমান শেখ, নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় ধর্ষণের শিকার হয়েছে প্রথম ছাত্রী। উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে ঘটনাটি ঘটেছে।

Manual7 Ad Code

 

জানা যায়, গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ) বিকাল চারটার দিকে ধোপাদাহ গ্রামের মো: আহাদ শেখের মেয়ে মোসাঃ মুনিয়া খানমকে ( ৭ ) ধর্ষণ করে প্রতিবেশি মোঃ রজ্জাক ফকিরের ছেলে মোঃ ছোটন ফকির। মঙ্গলবার বিকেলে প্রতিবেশি শিশুদের সাথে খেলাধুলা করছিল মুনিয়া। ছোটন তাকে ডেকে নিয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মুনিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে আসেলে তার মা তানিয়া বেগম মুনিয়ার সেলোয়ারে রক্ত দেখতে পেয়ে তার কাছে জানতে চাইলে সে ধর্ষণের বিষয়টি বলে।
পরে মুনিয়ার মা, দাদি, ছোটনের মা সহ প্রতিবেশিরা মুনিয়াকে চোরখালী গ্রামের বিকাশ রায় নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে অনুরোধ করলে তিনি ক্ষতস্থানে দুইটি সেলাই দেয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে।

 

Manual5 Ad Code

বুধবার সকাল পর্যন্ত বিষয়টি ছড়িয়ে পড়লে খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস, এসআই আতিকুজ্জামান সঙ্গীয় ফোর্স বুধবার সকাল এগারোটার দিকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এবং পুলিশ ধর্ষণের শিকার মুনিয়াকে ডিএনএ পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

Manual5 Ad Code

মুনিয়ার মা তানিয়া বেগম এবং পিতা আহাদ শেখ জানান আমার মেয়ের এই সঙ্গে জঘন্য এই ঘটনার সঠিক বিচারের দাবি জানাই। যাতে আমার মেয়ের মতো অন্য কোনো শিশুর জীবনে এমন ঘটনা না ঘটে।

Manual8 Ad Code