৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে হাসপাতাল, ক্লিনিক ও সাংবাদিকদের করোনা সুরক্ষা উপকরণ বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০
চিলমারীতে হাসপাতাল, ক্লিনিক ও সাংবাদিকদের করোনা সুরক্ষা উপকরণ বিতরণ

Manual2 Ad Code

চিলমারী প্রতিনিধি : চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও স্থানীয়
সাংবাদিকদের মাঝে করোনাভাইরাস
সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, ঢাকার উদ্যোগে
বুধবার সকালে প্রেস ক্লাব চিলমারীর
কার্যালয়ে সাংবাদিক ও পরে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে সংশ্লিষ্ট
প্রতিনিধিদের কাছে এসব নিরাপত্তা
সামগ্রী হস্তান্তর করা হয়।

 

Manual7 Ad Code

সাংবাদিকদের মধ্যে পার্সোনাল
প্রটেকটিভ ইকুইভমেন্ট (পিপিই), মাস্ক,
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স, রমনা
ইউনিয়ন পরিষদ উপস্বাস্থ্য কেন্দ্র ও
পাত্রখাতা কমিউিনিটি ক্লিনিকে
দেহের তাপমাত্রা পরিমাপক থার্মাল
স্ক্যানার, পিপিই, মাস্ক ও এন্টি সেপটিক
সাবান বিতরণ করা হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা
পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার
বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ
ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা স্বাস্থ্য
ও প:প: কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম,
কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম, ঢাকার
চেয়ারম্যান রেজাউল করিম প্লাবন, ডা.
জোবায়ের হোসেন, চিলমারী প্রেস
ক্লাবের উপদেষ্টা সভাপতি নাজমুল হুদা
পারভেজ, সভাপতি নজরুল ইসলাম সাবু,
প্রেস ক্লাব চিলমারী সভাপতি গোলাম
মাহবুব, সাধারণ সম্পাদক মো. মামুন অর
রশিদ, ইউপি সদস্য আব্দুল আজিজ,
সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল
আমিন সরকার, চিলমারী সাংবাদিক
ফোরাম সভাপতি সাওরাত হোসেন
সোহেল, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস
সম্পাদক রিয়াদুল ইসলাম, খোলা কাগজ
চিলমারী প্রতিনিধি লতিফ মেহেদী,
সাংবাদিক ফজলুল হক প্রমুখ।

Manual8 Ad Code