৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের অবস্থার উন্নতি

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০
সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকের অবস্থার উন্নতি

Manual4 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক এখন কিছুটা ভালো আছেন।

 

আজ সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

তিনি বলেন,মঙ্গলবার রাতে উনার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে আজকে সকাল থেকে তিনি একটু ভালো আছেন।

 

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি আরও দুজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা জন্য। আর কোনও নতুন রোগী এখন পর্যন্ত ভর্তি হয়নি।

Manual5 Ad Code

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আক্রান্ত সিলেটের এই চিকিৎসকের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছিলেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

 

উল্লেখ্য যে গত রোববার (৫ এপ্রিল) সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসককে সনাক্ত করা হয়। সেদিন রাতে (আইইডিসিআর) এর বরাত দিয়ে ওই রোগীর কোভিড-১৯ পজিটিভ পাওয়ার তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

 

তখন তিনি জানান, আক্রান্ত চিকিৎসক বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার তার রক্তের নমুনা ঢাকায় প্রেরণ করলে রোববার বিকেলে রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয়। তবে ওই রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলেও সে সময় জানান সিভিল সার্জন।

 

এদিকে সিভিল সার্জন সূত্রে জানা যায়, সিলেটে করোনায় আক্রান্ত হওয়া সেই চিকিৎসক রোগীর সংস্পর্শে এসেই সংক্রমিত হন।

 

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর প্রবাসীবহুল হিসেবে সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে আসছিলেন বিশেষজ্ঞরা। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চালু করা হয় করোনা আইসোলেশন সেন্টার

Manual3 Ad Code