৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনায় সংক্রমিত জবি শিক্ষার্থী

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
করোনায় সংক্রমিত জবি শিক্ষার্থী

Manual5 Ad Code

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

 

সোমবার ওই শিক্ষার্থী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে আইসিডিডিআরবি নিয়ে যায়৷ পরে মঙ্গলবার পরীক্ষা শেষে তাকে করোনা পজিটিভ বলে আইসিডিডিআরবি নিশ্চিত করে।

Manual5 Ad Code

 

ওই শিক্ষার্থী জানান, গত ১ সপ্তাহ ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল৷ সোমবার আইইডিসিআর হটলাইনে ফোন দিলে তাকে আইসিডিডিআরবি নিয়ে যায়৷ পরে মঙ্গলবার পরীক্ষা শেষে তাকে করোনাভাইরাস পজিটিভ বলে আইসিডিডিআরবি নিশ্চিত করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনেছি। আমরা তার খোঁজখবর নিচ্ছি।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছি। সে উত্তরায় তার পরিবারের সাথে আছে।

 

Manual4 Ad Code

কাল তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বলেছি, যে কোনো প্রয়োজনে আমাদের জানানোর জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফ বলেন, আমি একটু আগেই খবর পেয়েছি আমার বিভাগের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে।

 

এখন যেহেতু রাত হয়ে গেছে কালকে আমি তার খোঁজ খবর নিবো এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।