৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সেমিস্টার ফি মওকুফের দাবি জবি ছাত্র ইউনিয়নের

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
সেমিস্টার ফি মওকুফের দাবি জবি ছাত্র ইউনিয়নের

Manual2 Ad Code

জবি প্রতিনিধিঃ
করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিক সংকটে রয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফি ও নতুন সেমিস্টারের ভর্তি ফি মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।

 

মঙ্গলবার সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুর রহমান প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কেএম মুত্তাকী ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন।

Manual4 Ad Code

 

বিবৃতিতে তারা বলেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়ে আছে বাংলাদেশ। সাধারণ ছুটি ও স্বাস্থ্যঝুঁকি থাকায় কর্মহীন হয়ে পড়েছেন দেশের শ্রমজীবী, কৃষক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোও রয়েছে ভয়ানক অর্থনৈতিক ঝুঁকিতে। এমতাবস্থায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও যে হারে পরীক্ষার ফি ও সেমিস্টার ভর্তি ফি নেয়া হয় তা বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীদের সামর্থ্যের বাইরে।

 

Manual2 Ad Code

বিবৃতিতে তারা আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আয় সীমার পরিবার থেকে আসা শিক্ষার্থীরা পড়াশোনা করেন। এই বিশ্ববিদ্যালয় আবাসন সমস্যা থাকায় অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাব্যয় অনেক বেশী। তাই কোভিড-১৯ বিপর্যয়ের পর শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক রাখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। কৃষক-শ্রমিক ও কর্মজীবী মানুষের মেহনত ও করের টাকায় চলা বিশ্ববিদ্যালয়ে যদি কৃষক-শ্রমিকদের সন্তানরা যদি অর্থাভাবে পড়াশোনা না করতে পারে তবে এর জবাব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা দেবে।

Manual7 Ad Code

 

তারা আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১২৫০-১৫০০ টাকা ও নতুন সেমিস্টারে ভর্তিতে ১৬০০-১৮০০ টাকা নেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোভিড-১৯ বিপর্যয় পরবর্তী সময়ে দ্রুত অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারে সেজন্য সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও নতুন সেমিস্টারে ভর্তির ফি মওকুফ করতে হবে।

Manual3 Ad Code