৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

যশোরের বেনাপোল ভবারবেড় গ্রামে বাসি সেচ্ছায় লক ডাউন ঘোষনা

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
যশোরের বেনাপোল ভবারবেড় গ্রামে বাসি সেচ্ছায় লক ডাউন ঘোষনা

Manual4 Ad Code

কামাল হোসেন বেনাপোল থেকেঃ যশোরের বেনাপোলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বেনাপোল সীমান্ত এলাকার ভবারবের গ্রামের বাসিন্দারা সেচ্ছায় লকডাউন ঘোষণা করেছে। তাঁরা স্বেচ্ছায় লকডাউনে থাকছেন।এবং গ্রামের চারটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রাম থেকে বের হচ্ছেন না। আবার বাইরের কাউকেও গ্রাম তিনটিতে আসতে দেওয়া হচ্ছে না।

 

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে এ লক ডাউন ঘোষণা দিয়েছে গ্রামবাসিরা।

 

Manual8 Ad Code

ভবারবেড় গ্রাম বাসিরা জানায়, সরকারি নির্দেশনা ভেঙে আশপাশের গ্রাম থেকে লোকজন আড্ডা দিতে আসেন। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। তাই আমরা নিজেরাই লকডাউন ঘোষণা করেছি।

 

Manual5 Ad Code

তারা আরো জানান, আজ সকাল থেকে স্থানীয় যুবকেরা গ্রামগুলোর প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। সেখানে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছেন। নোটিশে লেখা আছে, প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ। গ্রামের প্রবেশপথে যুবকেরা নিরাপদ দূরত্ব রেখে অবস্থান করছেন। তাঁরা বাইরের লোকদের গ্রামে প্রবেশে নিরুৎসাহিত করছেন।

Manual2 Ad Code

 

ভবারবেড় গ্রামের শাহাদুর রহমান জানান, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মরন ব্যধি করোনা ভাইরাস থেকে গ্রামবাসিকে রক্ষা করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আড্ডা দেওয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত গ্রামে আসেন। তাঁরা সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে মানুষের সঙ্গে আড্ডা দেন ও চলাফেরা করেন। এতে গ্রামে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আছে। ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হয়।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এ বিষয় নিশ্চিত করে জানান, ভবারবেড় গ্রামের মানুষ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। এবং এ গ্রামের উদ্যোগের মতো বেনাপোলের অন্যান্য গ্রামের বাসিন্দাদের এ উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

 

Manual2 Ad Code