৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

যশোরের বেনাপোলে এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগেঅসহায় মাঝে খাদ্য সামগ্রী বিতরন

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
যশোরের বেনাপোলে এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগেঅসহায় মাঝে খাদ্য সামগ্রী বিতরন

Manual7 Ad Code

কামাল হোসেন ,বিশেষ প্রতিনিধিঃ করোনায় দিন আনা দিন খাওয়া অসহায় দুস্থ ১২৩ দিনমজুর পরিবারের মাঝে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ‍্যালের ২০১০ এসএস সি’র – ব্যাচের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল পৌর এলাকার বিভিন্ন ওর্য়াডে এ খাদ্য সামগ্রী বিতরন করে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি ব্যাচ প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাউল, এক লিটার তেল, দুই কেজি আটা, তিন কেজি আলু, এক কেজি কাঁচা মরিচ, এক কেজি লবন ও দুই পিচ সাবান বিতরণ করেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এসময় ব্যাচের প্রচার সম্পাদক জিসান আহমেদ রাব্বি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিমধ্যে
সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং যার যার ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আর সরকারের এ নির্দেশনার প্রতি ঘোষণা করে নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। আর এসব মানুষের প্রতি সহমর্মিতা অনুভব এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি যেয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

 

এসএসসি-২০১০ ব্যাচের সদস্যরা এসময় সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।