নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সমগ্র দেশের মানুষ ঘরে অবস্থান করায় কাজের অভাবে দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা আর্থিক ও খাবার সংকটে পড়েছে বিধায় নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ কামাল হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে অত্র ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া, লালখারবাগ ও হরিপুর, ২৬নং ওয়ার্ডের কুটিরবন ও সোনাচড়া, ধামগড় ইউনিয়নের আনন্দনগর, খোছেরছড়া ও নয়ামাটি সহ তৎসংলগ্ন এলাকার বিধবা, বৃদ্ধ, অসহায়, স্বামী পরিত্যাক্তা, দিনমজুর ও রিক্সাচালক এমন ১০০টি পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে।
৬ এপ্রিল সোমবার ২৭নং ওয়ার্ডের স্বনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত বন্ধু ফোরাম’র সদস্যরা খাদ্যসামগ্রী অসহায়দের ঘরে ঘরে পৌছে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ৪কেজি চাল, ২কেজি আলু, ১কেজি আটা, ১ কেজি পেঁয়াজ, ১লিটার তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও ১টি সাবান দেয়া হয়েছে।