৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কোভিড ১৯ দুর্ভিক্ষের সময় মাগুরা শালিখায় দুই আপন সহোদর এর মানবিক কাজ

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
কোভিড ১৯ দুর্ভিক্ষের সময় মাগুরা শালিখায়  দুই আপন সহোদর এর মানবিক কাজ

Manual3 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় মঙ্গলবার ৭ই এপ্রিল শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া, নূরপুর, মানিকনগর গ্রামের ৬০ টি দুস্থ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। নিত্য পণ্যর মধ্যে ছিল চাউল ৫কেজি, ডাউল ১কেজি, আলু ২কেজি, তেল ১/২কেজি, লবণ ১/২কেজি, মাস্ক ২টা ও হ্যান্ডসেনিটাইজার ১টা।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

শালিখা উপজেলার সিংড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক দুই আপন সহোদর ভাই এর আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডস সমবায় সমিতির মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হয়। বিশিষ্ট এই দুই সমাজ সেবকের পরিচয় হল পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার বাবু গৌতম কুমার বিশ্বাস এবং কুমিল্লা জেলার সুযোগ্য কাস্টমসের ডিজি বাবু উত্তম কুমার বিশ্বাস।

Manual4 Ad Code

 

এছাড়াও সমাজসেবক বাবু গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও বাবু দিলীপ সরকারের সার্বিক সহযোগিতায় ফ্রেন্ডস সমবায় সমিতির মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য গুলো বিতরণ করা হয়। এই সময় খাদ্যের বস্তা হাতে পেয়ে গ্রামের দরিদ্র মানুষের চোখ দিয়ে ছলছল অশ্রু ঝরে পড়ে এবং তাদেরকে এই ত্রাণ বিতরণ করায় এসপি ও ডিজি সাহেবকে ভগবানের কাছে তাদের শরীরের সুস্থতা কামনা করে প্রার্থনা করেন।