৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কেভিড ১৯ করনা ভাইরাস মোকাবেলাই বিশেষ তৎপর রয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
কেভিড ১৯ করনা ভাইরাস  মোকাবেলাই বিশেষ তৎপর রয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ

Manual7 Ad Code

মহিবুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :

কুষ্টিয়া থেকে রাজবাড়ী ও চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া জেলায় প্রবেশের তিন রাস্তা বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।

 

Manual2 Ad Code

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার শিয়ালডাঙ্গীতে রাস্তায় বাঁশ বেঁধে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও অতি জরুরি সেবা ব্যতিত কুষ্টিয়া জেলায় প্রবেশ বন্ধ করে দিয়েছেন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে চুয়াডাঙ্গা জেলা থেকেও কুষ্টিয়া জেলায় প্রবেশের দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ির হালশা এলাকা ও মিরপুর উপজেলার কাকিলাদহ সড়ক সীমান্ত দিয়ে কুষ্টিয়া জেলায় প্রবেশের রাস্তা দুটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কুষ্টিয়া জেলায় প্রবেশের এই তিন রাস্তা দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ায় জেলায় কোনো গাড়ি বা মানুষ প্রবেশ করতে পারবে না।

 

এ ব্যাপারে কুষ্টিয়া পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, রাজবাড়ী ও চুয়াডাঙ্গায় জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জন্যই তিন স্থানে পুলিশ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অতি জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে।