নার্গিস ইসলাম, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরুত্বে গুরুত্ব দিয়েই গত ৫ এপ্রিল থানা চত্তরে এই বিতরণ কাজ সম্পন্ন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, উপস্থিত ছিলেন সহকারি সার্কেল অফিসার মারুফ আহমেদ, বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, তদন্ত কর্মকর্তা আরিফ আলী সহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এসময় ১০০ গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়। প্রত্যেকে ১০ কেজি চালসহ ডাল, সাবান ও তেল প্রদান করেন বদরগঞ্জ থানা পুলিশ।