৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ করেছে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
কুষ্টিয়ায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ করেছে পুলিশ

Manual2 Ad Code

অপূর্ব রবিন, বিষেশ প্রতিনিধি :

Manual5 Ad Code

চুয়াডাঙ্গা ও রাজবাড়ী থেকে কুষ্টিয়া জেলায় প্রবেশের তিনটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে এ তথ্য দেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সড়কগুলো হলো, চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া প্রবেশের দুটি সড়ক ও রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় ঢোকার একটি। বন্ধ করা হয়েছে কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ির হালশা এলাকা ও মিরপুর উপজেলার কাকিলাদহ সড়ক সীমান্ত। আর রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় প্রবেশের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী এলাকা বন্ধ করে দেওয়া হয়। এ তিন সড়ক দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ায় কোনো গাড়ি বা মানুষ প্রবেশ করতে পারবে না বলে পুলিশ জানিয়েছে।

Manual2 Ad Code

 

পুলিশ সুপার বলেন, দুটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জন্য তিন স্থানে পুলিশ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অতি জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে।