৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

রাতে রোগীর স্বজনের আর্তনাদে মাগুরা হাসপাতালের বাতাস ভারী

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
রাতে রোগীর স্বজনের আর্তনাদে মাগুরা হাসপাতালের বাতাস ভারী

Manual7 Ad Code

মাগুরা প্রতিনিধি : রবিবার ৫ই এপ্রিল মাগুরা সদর হাসপাতালে রাতের বেলায় কোন ডাক্তার – নার্স না পেয়ে ফেসবুকে লাইভ করেছে রোগীর আত্মীয় স্বজনরা। অব্যবস্থাপনার কাছে কতটা অসহায় হলে একজন মানুষ এভাবে লাইভে এসে ডাক ছেড়ে কান্না করতে পারে!

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

উন্নত বিশ্বে যেখানে রোগীদের সেবায় নিজেদের ঘুম হারাম করছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা, সেখানে বাংলাদেশের ডাক্তার ও নার্সেরা জমিদার সেজে বসে আছে। রোগী ও তাদের স্বজনদের কান্না ও আর্তনাদের সেই ভিডিওটি ভাইরাল হয়েছে লাখ লাখ মানুষ দেখেছেন, সবার মনে প্রশ্ন জাগছে মাগুরাতে কোনো দায়িত্বশীল জনপ্রতিনিধি আছে কি? খোজ নিয়ে দেখা যায় মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পর্যাপ্ত পিপিই থাকা সত্বেও ডাক্তার বা নার্সরা সাধারন রোগীদের সেবা দিতে চাইছেন না, শিশু ও মহিলা ওয়ার্ডের ডাক্তার কতদিন যে আসেন না তার ঠিক নেই।

Manual5 Ad Code

 

মাগুরা জেলার দুই আসনের সংসদ সদস্য (এম পি) মহোদয় কি সে খবর রাখেন না? তারা হাসপাতাল গুলো ঠিক মত কাজ করছে কিনা সেটার খোজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হল। অথচ প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন ডাক্তার-নার্সরা ছাড়া অন্য কেউ পিপিই ব্যবহার করতে পারবে না। সবার বোঝা উচিত আমাদের হাতে সময় কম, টিম রেডি করুন, হাসপাতাল গুলোর খোজ নিন, কাল যে আপনি বা আপনার নিকট কেউ এখানে ভর্তি হবে না, সেটার কি নিশ্চয়তা আছে।