৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় ১৫টি মসজিদে ২০০টি সাবান বিতরণ করেছে “লোহাগড়া যুবশক্তি” সংগঠন

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
লোহাগড়ায় ১৫টি মসজিদে ২০০টি সাবান বিতরণ করেছে “লোহাগড়া যুবশক্তি” সংগঠন

Manual8 Ad Code

মোঃ আঃ রহমান শেখ, নড়াইল  জেলা প্রতিনিধি : 

Manual1 Ad Code

নড়াইলের লোহাগড়ায় ” নোভেল করোনা ভাইরাস” প্রতিরোধে “লোহাগড়া যুবশক্তি” সংগঠন লোহাগড়ার গুরুত্বপূর্ণ ১৫ টি মসজিদে ২০০ টি সাবান বিতরণ করেছে। সোমবার (০৬ এপ্রিল ) সাবান বিতরণ করা হয়।

 

Manual5 Ad Code

লোহাগড়া যুবশক্তি সংগঠনের সভাপতি মোঃ ইয়াছিন (অভি) বলেন, বতর্মান বাংলাদেশের একটি আতঙ্কের নাম করোনা ভাইরাস। আর এ ভাইরাসে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন আমাদের সবাইকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে। সাবান বা হ‍্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আমরা সবাই নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছি। আর আমরা একেকজন একেক পরিবেশ থেকে মসজিদে আসা যাওয়া করছি। তাই মসজিদের মুসল্লীদের করোনা ঝুঁকি কমাতে মসজিদে সাবান বিতরণ করা হয়েছে। যাতে মুসল্লীরা ওজু করার আগে সাবান দিয়ে হাত ধুয়ে করোনা প্রতিরোধ করতে পারে। আমাদের সকলকে সচেতন হতে হবে এবং অন‍্যকে সচেতন করতে হবে।

 

Manual2 Ad Code

তিনি আরও বলেন আমাদের সংগঠনের সদস্যদের দেওয়া অর্থে আমরা লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, লোহাগড়া কবরস্থান জামে মসজিদ, মদিনা পাড়া জামে মসজিদসহ মোট পনেরোটি মসজিদে ২০০টি সাবান বিতরণ করেছি। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমাদের আমাদের সবাই কে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। আশা করি মসজিদের মুসল্লীরা ওজু করার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আদি, সাধারণ সম্পাদক শেখ সোহান, দপ্তর সম্পাদক মোঃ ফাহিম প্রমূখ।

Manual4 Ad Code