৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় হামলা

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০
ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় হামলা

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

টিপু সুলতান-ভোলা জেলা প্রতিনিধি :

ভোলার ধনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় হামলা করছে একটি পরিবারের উপর। সোমবার ( ৬ এপ্রিল) বিকাল তিনটার সময় ধনিয়া এক নং ওয়ার্ডের পরির হাটের পূর্ব পাশে বেড়ির পারে একটি পরিবারের উপরে হামলার ঘটনা ঘটে।

 

ঘটনার সূত্রে জানা যায়, মেহেদি হাসান পারভেজের মোবাইলে রং নাম্বারে কল দিয়ে তার সাথে দীর্ঘদিন যাবত মিথ্যা ছলনা করলে পারভেজ তাকে আজ দুইটার সময় কল দিয়ে জানতে চায় এই নাম্বারটি কার তখন মেহেদী হাসান তার সাথে থাকা হাসান ,আলামিন, সাব্বির, ও মিরাজক নিয়ে আল-আমিনের নাম্বার দিয়ে কল করে পারভেজকে ডেকে এনে এলোপাতাড়ি মারধোর করার এক পর্যায় সাব্বিরের পরিবারের লোকজন এসে পারভেজ এর পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালায়।

 

এতে পারভেজের পরিবারের শেখ ফরিদ ও নাজমা আহত হয়।

 

শেখ ফরিদ জানায়, আজ দুইটার দিকে আল-আমিন ফোন দিয়ে পারভেজ ও আমাকে ডেকে এনে আমার ও পরিবারের প্রতি হামলা চালায়। আমার মনে হয় এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল।

 

Manual6 Ad Code

লিটন গোলদারের স্ত্রী ও আলামিনের মা জানায়, আমার ছেলে আলআমিন পারভেজকে কল দিয়ে বাসায় চলে আসলে তার বন্ধুদের সাথে পারভেজের মারামারি একপর্যায়ে সাব্বির মার খেয়ে আহত হলে আমার ছেলে গিয়ে তার বন্ধুর জন্য কেঁদে দেয়।

 

Manual3 Ad Code

সেলিম মেম্বার জানায়,আমি ঘটনাস্থলে এসে দুই দলের মারমুখী পরিবেশে তাদেরকে থামানোর চেষ্টা করি।তবে এখানে কয়েকশো লোকের হামলার কারণে আমি তা নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে থানার পুলিশকে খবর দেওয়া হয়।

 

ভোলা সদর থানার এসআই আলাউদ্দীন ঘটনাস্থলে গিয়ে দুইজনকে থানায় নিয়ে আসে।

Manual2 Ad Code