৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরায় আমুড়িয়া গ্রামে সাহায্যের হাত বাড়িয়েছে যুবসমাজ

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
মাগুরায় আমুড়িয়া গ্রামে সাহায্যের হাত বাড়িয়েছে যুবসমাজ

Manual4 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :

Manual8 Ad Code

মাগুরায় ভাবা যায় কুচিয়ামোড়া ইউনিয়নে মাত্র ৭০ ব্যাগ ত্রাণ সামগ্রী গেছে, যে ইউনিয়নটিকে ধরা হয় মাগুরা জেলার সবচেয়ে দরিদ্র পীড়িত ও অবহেলিত, যাদের অধিকাংশ মানুষের একমাত্র আয়ের উৎস কৃষি কাজ, এই ইউনিয়নের নাম কুচিয়ামোড়া ইউনিয়ন।

 

কৃষক সবেমাত্র রবিশস্য ঘরে তুলেছে, সেটাও বিক্রি করতে পারছে না লকডাউন ও দাম না পাওয়ার জন্য। অনেকেই আছেন অনাহারে-অর্ধাহারে, এই অঞ্চলটির মানুষজন।

Manual8 Ad Code

 

রবিবার ৫ ই এপ্রিল এই কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের একটি অরাজনৈতিক যুবসমাজ, নিজেদের পকেট থেকে ৫০০ ও ১০০০ টাকা চাঁদা তুলে ২৩০ জন অর্ধাহারি-অনাহারি পরিবারের মুখে ৪/৫ দিনের অন্ন তুলে দিয়েছে।

 

এই ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছিল আমুড়িয়া গ্রামের মিজানুর রহমান মিলন, মনিরুল ইসলাম, রুবেল, তাহিদ, সনেট, সেলিম সহ আরও অনেকে।

 

স্যালুট জানাই এসকল যুবকদের যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে কারণ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে এদের মতই যুবকরাই তো আগে ঝাঁপিয়ে পড়েছিল।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এমপি মহোদয়কে অনুরোধ করছি, জনগণের পাশে এসে করোনা ভাইরাস মোকাবেলার পাশাপাশি তাদের ৩ বেলার খাদ্যের ব্যবস্থা করে দেন।