৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লক্ষ্মীপুরে প্রশাসনের যৌথ অভিযান

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লক্ষ্মীপুরে প্রশাসনের যৌথ অভিযান

Manual7 Ad Code

মু,ইসমাইল হোসাইন (রনি),লক্ষীপুর প্রতিনিধি :

মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা ও করোনা সংক্রমন মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লক্ষ্মীপুরে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর শহরে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

যৌথ অভিযানে সবাইকে সামাজিক দূরত্ব এড়িয়ে চলে জরুরী কাজ ছাড়া বাহিরে বের না হতে এবং মানুষদের বাসায় অবস্থান করার জন্য অনুরোধ জানান লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও ৩৩ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ১৭ ফিল্ড আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, ১৭ ফিল্ড আর্টিলারির মেজর আহসান, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর সিভিল সার্জন আব্দুল গাফফার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন, সদর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিঞাসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।