৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া মিরপুর উপজেলা জাসদের কার্যালয় থেকে জীবানুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
কুষ্টিয়া মিরপুর উপজেলা জাসদের কার্যালয় থেকে জীবানুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

Manual3 Ad Code

মহিবুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

Manual8 Ad Code

মিরপুরে হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে জীবানুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
করোনার জীবাণু শরীরে প্রবেশ ঠেকাতে ও নিরাপদে রাখতে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য জননেত হাসানুল হক ইনু এমপি’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে জীবানুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

রবিবার (০৫-০৪-২০২০) দুপুরে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে এ জীবানুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

Manual4 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রবিউল ইসলাম, হাজী নুরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, কেএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান ঝন্টু, মশান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যক্ষ হাসানুজ্জামান তুষার, ধলসা পয়ারী মাদরাসার সুপার মাোলানা আজিজুর রহমান, শ্রীরামপুর মোজাদ্দেদীয়া দাখিল মাদরাসার সুপার আজিজুল হক, আসান নগর আনঝুচর মাদরাসার সুপার মাোলানা মো: নুরুল ইসলাম, কুরিপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মহাদ্দেস, নওপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল, মিরপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিভিন্ন মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code