৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনা ভাইরাস সনাক্তে প্রস্তুত সিলেটের ল্যাব,পরিদর্শন করেন মুহিবুর রহমান মানিক ও শামীমা শাহরিয়ার, এম পি

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
করোনা ভাইরাস সনাক্তে প্রস্তুত সিলেটের ল্যাব,পরিদর্শন করেন মুহিবুর রহমান মানিক ও শামীমা শাহরিয়ার, এম পি

Manual4 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

প্রবাসী অধ্যুষিত সিলেটে করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত ল্যাব স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

 

আজ থেকে পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান।

 

তিনি জানান, সিলেটে স্থাপিত ল্যাবে এক সঙ্গে ৯৬ জনের নমুনা পরীক্ষা করার পাশাপাশি বিভাগের চার জেলার প্রত্যেকটি উপজেলা পর্যায়েও নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। তবে নমুনা পরীক্ষার ফলাফল ঢাকা আইইডিসিআর প্রকাশ করবে।

 

Manual7 Ad Code

এদিকে আজ সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট ল্যাব পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ ৫ আসনের এম পি মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার ও ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল হক।

Manual4 Ad Code

 

পরিদর্শনকালে সুনামগঞ্জ – ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, ‘করোনাভাইরাসের বিস্তাররোধে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দু’জন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Manual7 Ad Code

উপজেলা পর্যায়ে কোনো রোগীর মাঝে করোনার উপসর্গ দেখা দিলে রোগীর নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য উপজেলা হাসপাতালগুলোর ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

 

Manual4 Ad Code

সুনামগঞ্জের সার্বিক অবস্থা ও জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণের ব্যাপারে প্রশ্ন করা হলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সুনামগঞ্জেও সচেতনতামূলক কার্যক্রম ও সরকারি বরাদ্দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

ধাপে ধাপে সুনামগঞ্জের প্রতিটি জেলা, উপজেলায় দিনমজুর ও অসহাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।