৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

Manual5 Ad Code

Manual2 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

পহেলা বৈশাখের অনুষ্ঠান না করে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি কর্মহীন হয়ে পড়া গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে। সোমবার বেলা ১১ টায় আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। জন প্রতি ৫ কেজি চাল,২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবন, ১লিটার তৈল ১টা করে সাবান ২৫০ জন হত-দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ খান আক্তারুজ্জামান, জিপি বিকাশ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, সাবেক সহ-সভাপতি সাদাতুর রহমান হাদী, সাবেক জিপি সুবীর সমাদ্দার, শামসুজ্জামান লাকী, জাহিদুল ইসলাম জাহিদ, আতিয়ার রহমান, গৌতম কুমার, আবু রওশন রিপন, আব্দুল মান্নান-২, মাযহারুল আনোয়ার সবুজ, শফিকুর রহমান শফিকসহ আইনজীবী সমিতির অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।