৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

করোনা যুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকরা সহ এলাকার উদীয়মান কয়েকজন যুবক সেচ্ছাসেবী

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
করোনা যুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকরা সহ এলাকার উদীয়মান কয়েকজন যুবক সেচ্ছাসেবী

Manual4 Ad Code

অপূর্ব রবিন, বিষেশ প্রতিনিধি :

মানুষ মানুষের জন্য ” জীবন জীবনের জন্য
এই মর্মবানীকে বুকে ধারন করে, ভেড়ামারার অসহায় হয়ে পড়া শতাধিক অনাহারীর হাতে রান্না করা খাবারের প্যাকেট পৌছেঁ দেয়া হল। দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে, এদিকে সরকারের নির্দেশনা মানতে গিয়ে নিম্ন মধ্যবিত্ত, দিনমজুর সহ কর্মহীন হয়ে পড়া মানুষের জীবন যাএা আরো কঠিন হয়ে পড়েছে। অনেকেরই এখন দুবেলা খেয়ে বেঁচে থাকাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। ভেড়ামারায় দিন শেষে ক্ষুধার্ত থেকে যেন ঘুমাতে যেতে না হয় একারনে প্রতিদিন সন্ধ্যার পর এমন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করে তাদের দুয়ারে দুয়ারে রান্না করা খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হচ্ছে।

 

এলাকার প্রবাসীদের অর্থায়নে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিনই সন্ধ্যারপর ভেড়ামারার বিভিন্ন স্থানে, পাড়া মহল্লার অনাহারীদের মাঝে রান্না করা খাবার পৌছে দেয়া হবে ইনশাআল্লাহ।

 

ভেড়ামারা প্রেসক্লাব ও ভেড়্মারা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সহ এলাকার উদীয়মান কয়েকজন যুবক সেচ্ছাসেবী মোস্তফা, রাসেল, রাজিব, হুসেন, পাপ্পু, রয়েল সহ অনেকেই সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছেন।

Manual2 Ad Code

 

এছাড়াও এলাকার হতদরিদ্র অসহায় মানুষদের খুজেঁ বের করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, আটা, তৈল, সাবান, আলু লবন, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দেয়া হচ্ছে।

 

প্রতিদিন অনাহারীর মুখে রান্না করা খাবার পৌঁছে দেয়া কর্মসূচিতে যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজ ব্যক্তিগত ভাবে ৫০ কেজি করে চাউল সহয়তা করছেন, অব্যাহত রাখবেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত।

 

সকলেই মনে করছেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যে যার অবস্থান থেকে সংকটময় সময়ে সহযোগীতার হাত বাড়ীয়ে দিলে,অসহায় কোন মানুষকে অভূক্ত অবস্থায় ঘুমাতে যেতে হবে না।

 

তাই আহব্বান বিত্তবানদের প্রতি,আপনার আশে পাশের কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবার গুলোর দিকে সাহযোগীতার হাত বাড়ীয়ে দিন। খুশি হলে আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিতে পারে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

করোনা যুদ্ধে দেশের মানুষের পাশে দাড়ান।
ওমর ফারুক (সাংবাদিক)
সভাপতি : ভেড়ামারা রিপোর্টার্স ক্লাব।
সহ-সভাপতি : ভেড়ামারা প্রেসক্লাব।
ভেড়ামারা, কুষ্টিয়া।

Manual6 Ad Code