শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী রায়হান হৃদয়ের সার্বিক সহযোগিতা উপজেলা দড়িকান্দি এলাকায় অসহায় , দরিদ্র , কর্মহীন, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ । এই সময় প্রায় ২শ` পরিবারে মাঝে খাদ্য বিতরণ করা হয় । প্রতিটি পরিবারের জন্য ৪ কেজি চাউল, ৩ কেজি আটা, ২ কেজি আলু,২ কেজি পেঁয়াজ , ১ কেজি সয়াবিন তেল , ১ কেজি লবণ ও ১ টি করে সাবান দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার , রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম ভূঁইয়া । সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ নেতা ঈমন, নাইম,জিসান ,শাওন,রানা,, শাকিব, সৌরভ। এই সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, রায়হান হৃদয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন অতীতে ও বাংলাদেশ ছাত্রলীগ সব সময় মানুষের বিপদ আপদে পাশে ছিলো ভবিষ্যতে ও থাকবে। এই সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম ভূঁইয়া বলেন অসহায় মানুষের বন্ধু হয়ে তাদের পাশে থেকে সাহায্য করার নামই বাংলাদেশ ছাত্রলীগ। এই সময় সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী রায়হান হৃদয় বলেন আমার নেতা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশক্রমে আমরা সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে রূপগঞ্জে অসহায়, দরিদ্র , কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং যতদিন পযন্ত দেশের করোনা পরিস্থিতি স্থিতিশীল না হবে ততদিন আমরা সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগ রূপগঞ্জবাসী পাশে আছি।