৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

“স্বপ্নের যাত্রা”র সদস্যরা বাড়ি বাড়ি পৌঁছে দিবেন খাদ্য সামগ্রী

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
“স্বপ্নের যাত্রা”র সদস্যরা বাড়ি বাড়ি পৌঁছে দিবেন খাদ্য সামগ্রী

Manual2 Ad Code

 

অভিযোগ ডেস্ক :  করোনা ভাইরাসের প্রভাবে এলাকার নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো, যারা আত্মসম্মানের জন্য প্রচন্ড ক্ষুধার্তেও খাবারের জন্য লাইনে দাঁড়াতে পারেন না।

Manual2 Ad Code

 

যারা দিন আনে দিন খায় এমন দরিদ্র মানুষ ও তার পরিবার এখন খুবই অসহায়। এমন অসহায় দরিদ্র পরিবারের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন। ”স্বপ্নের যাত্রা”মানবকল্যাণ সংগঠন এগিয়ে এসেছে ।

Manual5 Ad Code

 

৫ এপ্রিল রবিবার চাউল,ডাল,পেয়াজ,মুড়ি,মিষ্টি কুমড়া,আলু বাজার করা শেষে ৬ এপ্রিল সোমবার বাড়ি বাড়ি গিয়ে সন্ধ্যার পর চুপিসারে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন “স্বপ্নের যাত্রা”র সদস্যরা।

 

Manual7 Ad Code

” স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠন এর সদস্য জাবির আহমেদ, সাজ্জাদুর রহমান মেহেদি, পার্থ গোপ,সোহেল আহমেদ, রায়হান চৌধুরী রানা,সুমন আহমেদ, রুবেল আহমেদ, খন্দকার ফয়সাল, মুনতাসির আহমেদ আরজান,নাইমুর রহমান, শাকিল মিয়া সহ অন্যান্য সদস্যরা বলেন, আমরা স্বপ্ন ঘুমিয়ে নয়, মনে জাগা স্বপ্নের বাস্তবায়ন চাই এই শ্লোগানকে সামনে রেখে আমরা সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি।

 

Manual6 Ad Code

আমাদের সংগঠনে যারা অধিকাংশই ছাত্র। আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে সমাজের অসহায় মানুষদের পাশে দাড়াই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। করোনার এই দূর্যোগ মুহূর্তেও আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক সাবান এখন আমরা খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছি।

 

” স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সায়মন ওবায়েদ শাকিল বলেন, করোনার এই দূর্যোগ মুহূর্তে এখনই সময় মানুষের পাশে দাড়াবার। মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখেই অসহায় নিম্ন মধ্যবিও মানুষদের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করে যাবো। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম দীর্ঘ দিন অব্যাহত থাকবে।