পুনম শাহরীয়ার ঋতু: প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতে আপাতত জনসমাগম এড়িয়ে চলাই এ রোগ প্রতিরোধের উপায়। তাতে করে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও সরকারের পক্ষ থেকেও এমন নির্দেশনা দেয়া হয়েছে।
কিন্তু গাজীপুরের কালিয়াকৈরে এর উল্টো চিত্র দেখা গেছে। বাস স্ট্যান্ড, রাস্তার পাশে বাজার কিংবা প্রতিটি অলিতে গলিতে চায়ের দোকানে হাজার হাজার মানুষের ভীড়। গাদাগাদি করে ছুটে চলার দৃষ্য অনেককে অবাক করেছে। এদিকে ২৩ শেষ মার্চ থেকে ৪ই এপ্রিল ছুটি ঘোষণা করা হয়। করোনা ভাইরাস আতঙ্ক জেনেও তবুও জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরেছেন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ি ফেরার ছবিগুলো ভাইরাল হচ্ছে। ছবিগুলো দেখে অনেকে মন্তব্য করে বলেছেন, ‘মহা সর্বনাশের দৃশ্য’। গাজীপুরের চৌরাস্তা, কোনাবাড়ি ,চন্দ্রা বাসস্ট্যান্ডে ঘুরেও এমন দৃশ্য দেখা গেছে।কোভিড-১৯ (করোনাভাইরাস) আজ ১৯৫টি দেশে আত্মপ্রকাশ করেছে। এটি ভয়ানক সংক্রামক ব্যাধি। এই ভাইরাসটি এত দ্রুত ছড়িয়েছে যেটা আমাদের সবার চিন্তার বাইরে ছিল। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সব ধরনের নিয়মকানুন, বিশেষজ্ঞরা যা বলছেন সেগুলো মেনে চলি তাহলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাব।’এদিকে ৫ ই এপ্রিল থেকে ১১ ই এপ্রিল আরো ছুটি ঘোষণা করা হয়। কিছু কিছু কারখানা খুলা থাকার কারণে বাসে,ট্রাকে,পায়ে হেঁটে ঢাকা সহ আসে পাশের ইন্ড্রাস্ট্রিয়াল এলাকা গুলোতে ফিরে আসে শ্রমিক সহ নানা পেশার মানুষ। রবিবার সকালে আবার কারখানা বন্ধ ঘোষণা করায় গাজীপুরের চৌরাস্তা, কোনাবাড়ি,ও চন্দ্রা ত্রিমোর বাসস্ট্যান্ড এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। আবার জীবনের ঝুঁকি নিয়ে ঘরমুখো যাত্রীদের ভিড়। মানছে লকডাউন,
এভাবে চলতে থাকলে আরো সমস্যা ভয়াবহ হতে পারে।