এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী করোনা ভাইরাস আতংকে গৃহ বন্ধী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ দুপুরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় ও দিন মজুর পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্বনাথ উপজেলার শাহ আমির উদ্দীন,শেখ আলেক্স,এনামুল হক,তারেক আহমেদ, সুনুমিয়া,দুলাল আহমেদ, হুসাইন আহমদ, হামিদ শিকদার, ওয়াসিম সজীব, ফখরুল রেজা,আজিজুল, আলম খান,মোঃ শিমুল,আব্দুস সালাম জুনেদ,খালেকুজ্জামান, আব্দুল্লাহ, আব্দুল মুত্তাকিন,আবুল খয়ের,আব্দুল কাইয়ুম ও সাইদুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপজেলার খেটে খাওয়া মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে অবহেলিত এ উপজেলায় সরকারি অনুদান তেমন একটা আসেনি।
তাই এলাকার সচেতন নাগরিক এগিয়ে এলে হয়তো অবস্থার উন্নতি হবে বলে মনে করেন সাধারণ মানুষ।