৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে ১০ টাকা কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
রংপুরে ১০ টাকা কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু

Manual2 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

রংপুরে খাদ্য অধিদপ্তর পরিচালিত ও. এম. এসের ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা দেয়া শুরু করেছে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের কর্মসূচির আওতায় সারা দেশের ন্যায় রংপুরেও হত দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। রংপুরে মোট ১৫ টি পয়েন্টে পুলিশ, র‍্যবের সহযোগিতার চাল ও আটা বিতরণ করা হচ্ছে। রংপুরে ১০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো। আজ সকালে নগরীর ১৫টি পয়েন্টে চাল ও আটা কেনার জন্য দীর্ঘ লাইন ধরে দাড়িয়ে আছেন হতদরিদ্র পরিবারের নারী পুরুষরা।

এ বিষয়ে তারা বলেন, এক সময় আমরা অনাহারে অর্ধাহারে দিনকাল পার করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে স্বল্পমূল্যে দিয়ে আমাদের মুখে খাবার তুলে দিচ্ছেন। ১০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা পেয়ে আমরা অনেক খুশি।

Manual2 Ad Code

এখন আমাদের আর না খেয়ে থাকতে হবেনা। ডিলার আব্দুর রব পাটোয়ারী জানান, চাল বিক্রি করা আমার পেশা নয়, ডিলারশিপ নিয়েছি জনসেবা করতে। বিশেষ করে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন এখন থেকে নিয়মিতভাবে চাল ও আটা স্বল্পমূল্যে বিতরণ করা হবে। করোনা ভাইরাসের কারনে ডিলার ও ক্রেতাদের মধ্যে যাতে নিদিষ্ট দুরুত্ব ও নিরাপত্তার দিক ঠিক বিবেচনায় থাকে সেই আশাবাদ ব্যক্ত করেছেন রংপুরের সচেতন নাগরিক।

Manual8 Ad Code