৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহ স্বপ্ন সিড়ি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
ঝিনাইদহ স্বপ্ন সিড়ি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Manual6 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

ঝিনাইদহ র্পাকপাড়া এলাকার স্বপ্ন সিড়ি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখার সহযোগিতায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌর এলাকার ৫০ জন কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ও স্বপ্ন সিড়ি সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, সহ সভাপতি নূরুজ্জামান, মেহেরুজ্জামান সবুজ ও ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় ওই এলাকার ৫০ জন খেটে খাওয়া পরিবারের মাঝে আটা, আলু, কাচা মরিচ, কাচ কলা, মিষ্টি কুমড়া, পিয়াজ ও টমেটো বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Manual6 Ad Code