৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়িয়া বন্ধুত্বের হাত সংগঠনের পক্ষ থেকে ১২০ পরিবারকে ১ সপ্তাহের খাবার প্রদান করা হয়েছে

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০
ফুলবাড়িয়া বন্ধুত্বের হাত সংগঠনের পক্ষ থেকে ১২০ পরিবারকে ১ সপ্তাহের খাবার প্রদান করা হয়েছে

Manual1 Ad Code

সানিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

Manual2 Ad Code

গত ৪ এপ্রিল রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার,সদর উপজেলার ফুলবাড়িয়ায়
ফুলবাড়িয়া বন্ধুত্বের হাত সংগঠনের পক্ষ থেকে ১২০ পরিবারকে ১ সপ্তাহের খাবার প্রদান করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে সেই খাবার দিয়ে এসেছে সংগঠনের সেচ্ছাসেবকরা।এর মধ্য দিয়ে ফুলবাড়িয়া বন্ধুত্বের হাত সংগঠনের শুভ সূচনা হয়।এই সময় দোয়া মাহফিলের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।দোয়া করান ফুলবাড়িয়া এ.খালেক জামে মসজিদের মুয়াজ্জিন?মাওলানা খন্দকার আল-আমীন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

তিনি করোনা মোকাবিলা করতে আমরা যাতে সক্ষম হয় এবং সকলের সুস্থতার জন্য দোয়া করেন।সে সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।সেই সাথে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মুক্তিযুদ্ধকালিন কমান্ডার ও ফুলবাড়িয়া বন্ধুত্বের হাত সংগঠনের অন্যতম উপদেষ্টা আমানুল হক সেন্টু।তিনি বলেন জাতির এই দূর্দিনে তরুণ সমাজ যেন এভাবে এগিয়ে থেকে দেশের সহযোগিতা করে ও নৈতিক দায়িত্ব পালন করে।এই কাজ সম্পন্ন করতে উক্ত সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাহফুজুল হক রায়হান তার বক্তব্যে বলেন যারা অর্থনৈতিক সহ যে যেভাবে আমাদের এই কাজ কে সফল করতে সাহায্য করেছেন তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে আমরা আমাদের সাধ্য মত উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করেতে সচেষ্ঠ থাকবো।

 

Manual3 Ad Code

এছাড়া তিনি আরো বলেন আমাদের এই কার্যক্রম ধারাবাহিক অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই দেশ এই দূর্যোগ থেকে উত্তরণ হতে না পারে। এসময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান আরমান,মেহেদী হাসান সজিব,পুলক নন্দী,অপুর্ব,জুবায়েদ আহমেদ ,মোহাম্মদ শিথিল,আকরামুল ইসলাম,রুপেশ । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রনেতা মেহেদী হাসান মিশু,শিষমন।সৃজন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্র নেতা রিয়াজুল মোর্সেদ মোয়াজ ও অত্র সংগঠনের বাবু দেভ নাথ,বিশাল সরকার,মহিবুল হাসান ঝিনুক,ওয়াসিফ রেজা,তুরাবি,আমির হোসেন গালিব সহ আরো অনেকে।