৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৪র্থ দিনের মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০
রূপগঞ্জে  ছাত্রদলের উদ্যোগে ৪র্থ  দিনের মতো খাদ্য  সামগ্রী  বিতরণ  করা  হয়েছে

Manual6 Ad Code

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়
দুস্থ, অসহায়দের পাশে দাঁড়ানোর ৪র্থ দিনে ভোলাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে ত্রাণ বিতরণ করেছেন রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

ভোলাব ইউনিয়নের চারিতালুক, পাইস্কা, তারু মারকেট, গুতুলিয়া, পুবের গাও, আতলাপুর বাজার এলাকায় ৩০০জন অসহায়, দুস্থদের মাঝে বিতরণ করেন। খাদ্যদ্রব্যের তালিকায় ছিল ৩কেজি চাল, ১লিটার তেল, ১কেজি ডাল, ১কেজি পিয়াজ, ১কেজি আলু, ১টি সাবান ও ১টি মাস্ক। ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু এবং রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবু মোঃ মাসুম, আজিম সরকার ও সুলতান মাহমুদের সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।

 

Manual8 Ad Code

মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় শেষ অবধি অসহায়, দুস্থদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতা আবু মোঃ মাসুম। নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের দুস্থদের পাশে থাকার জন্য অনুরোধ করেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ শরীফ, নাদিম মাহমুদ, ভোলাব ইউনিয়ন ছাত্রদলের কাজী শামিম, সজল মিয়া, শাহিন দেওয়ান, রাজু আহমেদ, নাসিম হোসেন প্রিন্স, রাতুল আহমেদ সবুজ, শাহিন, নাহিদ সানি, সোহাগ, সুমন, ফয়সাল আহমেদ, মীম প্রমুখ

Manual6 Ad Code