৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০
কবিতা

Manual3 Ad Code

দু’নয়নের আলো(মা)

সুলতানা জাকিয়া

 

Manual6 Ad Code

তোমায় ভালো বাসলে মাগো
জগত হবে ভালো
তুমি আমার আঁধার ঘরের
দু’নয়নের আলো।

 

কেমন করে ভুলবো মাগো
তোমার মধুর কায়া
তোমার মাঝেই পেলাম আমি
হৃদয় ভরা মায়া।
ক্লান্ত ক্ষণে এই জীবনে সুখের পিদিম জ্বালো।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

তোমায় ছাড়া ভাবনাগুলো
পায়না খুঁজে কূল
তুমিই আমার স্বর্গ মাগো
হয়না তোমার তুল
তোমার ছোঁয়ায় হৃদয় থেকে যায় মুছে সব কালো।

 

Manual7 Ad Code

থাকো তুমি থাকো পাশে
সারাজীবন ধরে
স্নেহ- মায়ায় জড়িয়ে রেখো
ভালোবাসায় ভরে।
তোমার স্মরে ভেজে দু’চোখ ভেজে নরম গালও।