৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

করোনা ভাইরাসের মতো দূর্যোগময় মূহূর্তে আপনাদের পাশে আছি : আনোয়ারায় ভূমিমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
করোনা ভাইরাসের মতো দূর্যোগময় মূহূর্তে আপনাদের পাশে আছি : আনোয়ারায় ভূমিমন্ত্রী

Manual7 Ad Code

খালেদ মাহামুদ হাসান,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

Manual8 Ad Code

আনোয়ারায় করোনা ভাইরাসের মতো দূর্যোগময় মূহুর্তে সাধারণ অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ভূমিমন্ত্রী।ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন,করোনা ভাইরাসের এ দূর্যোগময় মুহূর্তে আপনাদের পাশে আছি এবং থাকব।আমার নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলীর কোন মানুষ না খেয়ে থাকবে না।আপনারা একটু সচেতন হউন,তাহলে এ দূর্যোগ মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে।
২রা এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা রায়পুর ইউনিয়নে নিজের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এছাড়াও তিনি উপজেলা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নেন। মানুষদের ধৈর্য ধারণ করতে করতে বলেন।

Manual5 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মেদ,সহকারী কমিশনার (ভূমি)তানভীর চৌধুরী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত (ওসি) দুলাল মাহমুদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক,চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন হিরু,প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ,উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ইমরান হোসেন বাবু প্রমুখ।