৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আটক ৭৮

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আটক ৭৮

Manual8 Ad Code

ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে যাওয়ার অভিযোগে ৭৮ জনকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতদের মধ্যে ৫৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের আটক ও অর্থদণ্ড দেওয়া হয়।

 

Manual2 Ad Code

সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের কয়েকটি দল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে অবস্থানকারী ২৫ জনকে আটক করা হয়। এ সময় শতাধিক যানবাহনও জব্দ করা হয়।

Manual6 Ad Code

 

এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৫৩ জনকে জরিমানা করা হয়।

Manual7 Ad Code

 

পাশাপাশি তাদেরকে বাড়ির বাইরে অপ্রয়োজনে আর বের না হওয়ার জন্য সতর্ক করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের এই তৎপরতা চলবে বলেও জানান তিনি।

Manual8 Ad Code