৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে মাক্স, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে মাক্স, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ অনুষ্ঠিত

Manual8 Ad Code

মোঃ মনিরুজ্জামান (মনির), রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে জনসাধারণের মাঝে মাক্স, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

 

Manual6 Ad Code

তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামনের হাত থেকে জনসচেতন করতে এই উদ্যোগ নিয়ে থাকেন।

 

Manual2 Ad Code

রংপুর মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়ন ছাত্রলীগ বিভিন্ন এলাকায় ২০০ পরিবারের মাঝে মাস্ক,সাবান এবং ব্লিচিং পাউডার বিতরণ করেন।

 

Manual3 Ad Code

উক্ত বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন ৪নং ভাংনী ইউনিয়ন ছাত্রলীগের সমন্বয়ক সজিব মিয়া ও রোমান আহম্মেদ। হাসানুল ইসলাম,সেলিম পারভেজ, এবং সাগর, রাহাদ,শামিম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

Manual6 Ad Code

এসময় তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন আতঙ্ক নয়,”ঘরেই থাকুন,নিরাপদে থাকুন”সচেতনতাই পারে খুঁজে পেতে সমাধান।

 

তরুন ছাত্রলীগ নেতা হাসানুল ইসলাম জানায়, আসুন আমরা যারা তরুণ প্রজন্ম আছি,তারা সকলে নিজ নিজ এলাকায় জনসচেতনতা করতে তাদের পাশে থাকি।এই মুহূর্তে বেশি প্রয়োজন সহযোগিতা ও সহমর্মিতা।