৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

“ঠাকুরগাঁওয়ের আমরা”স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
“ঠাকুরগাঁওয়ের আমরা”স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Manual2 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

Manual7 Ad Code

করোনা ভাইরাসের সংকটময় সময়ে ঠাকুরগাঁওয়ে ২শ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন।

 

বুধবার দুপুরে শহরের সরকারপাড়া হেডস মোড়ে অবস্থিত সুরভী ভোজন পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঠাকুরগাঁওয়ের আমরা’।

 

অসহায় ২শ পরিবারের প্রত্যেককে মাঝে ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু, ৫শ গ্রাম ডাল, ৫শ গ্রাম লবণ, ১টি সাবান ও ১টি মাস্ক দেয়া হয়।

 

Manual2 Ad Code

এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁওয়ের আমরা এর সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁওয়ের আমরা এর সদস্য নুরুজ্জামান রহমান, সুদাম সরকার, আবু সাঈদ সোহেল, আল মামুন, ববিউল আলম, আক্তারুল ইসলাম, কাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁওয়ের আমরা এর সভাপতি মুজাহিদুর রহমান শুভ বলেন, করোনা ভাইরাসের কারণে দিনমজুর রিকশা শ্রমিকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য ১৬ সদস্য অর্থ দিয়েছি। এরপর সেই অর্থ দিয়ে খাদ্যসামগ্রী কিনে আজ অসহায় মানুষদের মাঝে বিতরণ করলাম।

 

Manual3 Ad Code

মুজাহিদুর রহমান শুভ বলেন, যতদিন করোনা সংকটে থাকবে দেশ, ততদিন আমরা এ সহায়তা অব্যাহত রাখবো।

Manual1 Ad Code