৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
কায়েতপাড়া  ইউনিয়ন  আওয়ামীলীগের   উদ্যোগে  দরিদ্র মানুষের মাঝে  খাদ্য  সামগ্রী  বিতরণ

Manual2 Ad Code

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

Manual1 Ad Code

করোনা প্রতিরোধে রূপগঞ্জে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। বুধবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বসুলিয়া গ্রামের নিমুল বাবুর সার্বিক সহযোগিতায় প্রায় ২০০ টি হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

এই সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি
শ্রী রবি রায় , আলতাফ মেম্বার।

 

এই সময় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ তার বক্তব্যে বলেন বর্তমানে করোনা ভাইরাসের কারণে যেন আমার এলাকায় কোন লোক খাদ্যের অভাব না করে। সে জন্য আমার নেতা মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছি এবং এটা করোনা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পযন্ত অভ্যাহত থাকবে।

Manual1 Ad Code