৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নলছিটিতে করোনা সংকটে ভূমিকা যুবকদের

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
নলছিটিতে করোনা সংকটে ভূমিকা  যুবকদের

Manual7 Ad Code

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনা ভাইরাস সংকটে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী বিতরণ করছে স্থানীয় যুবকরা।

 

০১/০৪/২০২০ইং তারিখ বুধবার দুপুরে রেনেঁসা পরিবারের উদ্যোগে সকলের সহযোগীতায় উপজেলা শহরে প্রথম ধাপে প্যাকেটে চাউল,ডাল,আলু,পেঁয়াজ,তৈল,সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী স্বেচ্ছাসেবকের মাধ্যমে স্থানীয়দের বাড়ি বড়ি গিয়ে বিতরণ শুরু করা হয়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদ আলম জোমাদ্দার, রেনেঁসা ইনফো টেক এর পরিচালক আকতারুজাজামান আক্তার, সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, ইমতিয়াজ খান, নিয়াজ মোর্শেদ আসিফ, সুমন মল্লিক, সজিব হোসেন, ইমরান খান, নাঈম খান, ইমরান হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ।

 

এছাড়াও সম্প্রতি স্থানীয় তাইফুর রহমান তুর্যের টেকনিক্যাল সার্পোটের মাধ্যমে তার বন্ধু মহল ও নলছিটি সরকারী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এবং উপজেলার শংঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হোসেন রুবেলের সার্বিক সহয়তায় স্থানীয় ও শ্রমজীবীদের মাঝে প্রায় ১ হাজার ৫ শতাধিক হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের প্রকৃয়া চলছে। এসব কর্মকান্ডে স্থানীয়দের মাঝে বেশ সাড়া জাগিয়েছেন নলছিটির যুবকদের।