১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

নলছিটিতে করোনা সন্দেহে বাড়িতে লাল পতাকা

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
নলছিটিতে করোনা সন্দেহে  বাড়িতে লাল পতাকা

Manual5 Ad Code

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় সর্দিজ্বর ও কাশি নিয়ে ভারত থেকে আসা এক ব্যক্তির শ্বশুর বাড়িসহ আশপাশের তিনটি বাড়িতে লাল পতাকা টানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

Manual4 Ad Code

৩০/০৩/২০২০ইং তারিখ সোমবার রাতে এই লাল পতাকা টানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সোমবার বিকেলে নলছিটি পৌরসভার অনুরাগ গ্রামের শ্বশুর জালাল শিকদারের বাড়িতে বেড়াতে আসেন জামাই হাবিবুর রহমান।তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি ভারতে থাকতেন। তবে সম্প্রতি তিনি দেশে আসেন।

 

Manual6 Ad Code

সর্দিজ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে সোমবার তিনি শ্বশুর বাড়িতে আসলে স্থানীয়রা করোনা আতংকে উপজেলা প্রশাসনকে জানায়।রাতেই সতর্কতায় ওই ব্যক্তির শ্বশুর বাড়িসহ তিন বাড়িতে লাল নিশান টানিয়ে দেয়া হয়। তিন বাড়ির মোট ২২জন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি।

Manual5 Ad Code

 

ওই তিন বাড়িতেই পৌরসভার পক্ষ থেকে ১০ কেজি করে চাল ২ কেজি ডাল এবং ৫ কেজি আলু পাঠিয়ে দেয়া হয়েছে। সেইসাথে সবাইকে ঘর থেকে বের না হওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

Manual5 Ad Code