১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতা আনছর আলীর উদ্যোগে ৯ম দিনে ২৩ শত টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
রূপগঞ্জে  আওয়ামীলীগ নেতা আনছর আলীর   উদ্যোগে ৯ম দিনে ২৩ শত  টি দরিদ্র পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

Manual4 Ad Code

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি :

Manual2 Ad Code

করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা রয়েছে । তাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।

 

Manual8 Ad Code

মঙ্গবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ৬০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী , মাস্ক, হ্যান্ড গ্লাফ্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন বর্তমানে দেশে করোনা ভাইরাসের কারণে যেন আমার এলাকায় কোন লোক খাদ্যের অভাব না করে। সে জন্য আমার নেতা মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের নির্দেশে আমি গত ২৩ তারিখ থেকে ৩১ পযন্ত আমার ইউনিয়নের প্রায় ২৩`শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সম্পূর্ণ হয়েছে ।

Manual2 Ad Code

 

এই খাদ্য সামগ্রী গুলো প্রতিটি ওর্য়াড ঘুরে ঘুরে হতদরিদ্র , দুস্ত মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়েছে ৷ প্রতিটি পরিবারের জন্য ২ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু, হাফ কেজি পেঁয়াজ ও একটি করে সাবান দেওয়া হয়েছে । এই সময় উপস্থিত ছিলেন , মহন মিয়া, হুমায়ুন আহমেদ ,মতিন মিয়া, , মিঠু খন্দকার, লিঠন মিয়া, যুবলীগ নেতা মুরাদ হাছান,, নবী হোসেন, নুরজ্জামান, আবু তাহের, , মেহেদী হাছান, জয়নাল হাজারী।

Manual1 Ad Code