১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে সফট’র পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে অর্থ বিতরন

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
চিলমারীতে সফট’র পক্ষ থেকে দরিদ্র ও  মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে অর্থ বিতরন

Manual1 Ad Code

মোঃ রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধি :

Manual4 Ad Code

কুড়িগ্রামের চিলমারীতে সফট নামক একটি বে-সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩৯ জন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক স্কুল পড়ুয়া দরিদ্র ও মেধারী ছাত্র ছাত্রীদের মাঝে অর্থ বিতরন করা হয়েছে।

 

Manual2 Ad Code

অর্থ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উ্পস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম,ডব্লিউ,এ রায়হান শাহ। সোমবার (৩০ মার্চ) সকালে চিলমারী উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সফট অফিসের সামনে এই টাকা বিতরন করা হয়। এ সময় সফট এর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা পারভেজ, তথ্য অফিসার জিয়াউর রহমান জিয়া ও কোষাধ্যক্ষ ইমদাদুল হক উ্পস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা জনপ্রতি মাসিক ১ হাজার, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা মাসিক ৫’শত এবং মাধ্যমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা মাসিক ৩’শ টাকা হিসেবে এপ্রিল , মে ও জুন/ ২০১৯ সালের বকেয়া শিক্ষা ভাতার মোট ৭৯ হাজার টাকা পান। সফট দীর্ঘদিন যাবৎ হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত হারে শিক্ষা ভাতা প্রদান করে আসছে।

Manual5 Ad Code