১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে ছিদ্দিকুর রহমান খান এর ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
শ্রীপুরে ছিদ্দিকুর রহমান খান এর ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Manual7 Ad Code

আবুসাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ৪নং ওয়াডে অসহায় দরিদ্র দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শ্রীপুরের কৃতীসন্তান, শ্রীপুর পৌর আওয়ামীলীগের ৪নং ওয়াড সভাপতি প্রার্থী ছিদ্দিকুর রহমান খান বাদল ।

Manual7 Ad Code

 

৩১শে মার্চ সারাদিনব্যাপি শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের অর্ধশতাধিক পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে জরুরি খাদ্য সামগ্রী চাল, ডাল,আলু, তেল লবণ ইত্যাদি বিতরণ করেন তিনি। এছাড়াও ছিদ্দিকুর রহমান খান বাদল শ্রীপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে থাকেন।

Manual7 Ad Code

 

এই সময় উপস্থিত ছিলেন এমদাদুল হক(সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ),শফিকুল ইসলাম (বি.এস.সি) শ্রীপুর পৌর আওয়ামীলীগ,ইব্রাহীম খলিল বাবু, (শ্রীপুর উপজেলা যুবলীগ ),রাসেল আহমেদ (শ্রীপুর উপজেলা যুবলীগ),ইলিয়াস শাউন( পৌর আওমীযুবলীগ) ,মীর গোলজার (প্রধান শিক্ষক বৈরাগীরচালা আর্দশ বিদ্যানিকেতন ) নরুল হক পারুল,বাবুল আহমেদ,আপেল আহমেদ,প্রমুখ।

 

Manual5 Ad Code

ছিদ্দকুর রহমান খান বাদল বলেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অনির্দিষ্টকালের লকডাউনের ফলে অনেক অসহায় দরিদ্র দিনমজুর পরিবার কোন কাজে যোগদান করতে না পারায় আর্থিকভাবে সাময়িক ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে একজন সমাজসেবক হিসাবে নিজের ব্যক্তিগত প্রচেষ্টা এই উদ্যোগে।

 

Manual6 Ad Code

এসময় তিনি সমাজের অসহায় দরিদ্রদেরকে সাধ্যনুযায়ী সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।