১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে সামাজিক সংগঠন ‘আসো-ASHO’ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
শ্রীপুরে সামাজিক সংগঠন ‘আসো-ASHO’ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Manual6 Ad Code

আবুসাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

Manual8 Ad Code

গাজীপুর শ্রীপুরে অসহায় দরিদ্র দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শ্রীপুরের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘আসো-ASHO’।

Manual4 Ad Code

 

৩০শে মার্চ সারাদিনব্যাপি শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের অর্ধশতাধিক পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে জরুরি খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল লবণ ইত্যাদি বিতরণ করেন। এছাড়াও সংগঠনটি শ্রীপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে থাকে।

Manual2 Ad Code

 

সংগঠনের সদস্যরা বলেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অনির্দিষ্টকালের লকডাউনের ফলে অনেক অসহায় দরিদ্র দিনমজুর পরিবার কোন কাজে যোগদান করতে না পারায় আর্থিকভাবে সাময়িক ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে আইনজীবী ও সমাজসেবক তোফাজ্জল হোসেন (শাহীন) ও ব্যবসায়ী আনন্দ বর্মন (মনোরম) এর সহযোগিতায় আমরা তাদের এই দুঃসময়ে পাশে থেকে কিছুটা কষ্ট লাগবের চেষ্টা করেছি। এসময় তারা সমাজের অসহায় দরিদ্রদেরকে সাধ্যনুযায়ী সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।

Manual7 Ad Code