১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়া জেলা পুলিশের মানবতা দেখে মুগ্ধ গ্রামবাসী

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
কুষ্টিয়া জেলা পুলিশের মানবতা দেখে মুগ্ধ গ্রামবাসী

Manual1 Ad Code

মহিবুল ইসলাম রাজু, বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

কুষ্টিয়া সদর থানার ওসি বলেন,আমরা প্রত্যেক ব্যক্তি যদি প্রতিদিন একটি করে ভালো কাজ করি তাহলে আমাদের পৃথিবীটা অনেক অনেক সুন্দর এবং সুখময় হতো।

 

আজকে করোনায় আক্রান্ত সন্দেহে জগতীতে একটি ভাড়া বাসায় লকডাউন করার সময় হঠাৎ মাননীয় সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আমাকে ফোন করেন। স্যারের নিকট একটি ফোন আসে আলমপুরের দত্তপাড়ার চায়ের দোকানদারের কাছ থেকে।

Manual2 Ad Code

 

সে এসপি স্যারের কাছে ফোন করে বলেন যে, “আমাদের খাওয়ার খুব কষ্ট স্যার, দোকান বন্ধ থাকার কারণে আমরা ঠিকমতো খেতে পারছিনা ।”
সাথে সাথে আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় আমাকে ফোনে ঘটনাটি বলে এবং নম্বরটি আমাকে দিলেন এবং তার কাছে যেতে বলেন।আমি তৎক্ষণাৎ ওই নম্বরে যোগাযোগ করে তার সাথে দেখা করি।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

লোকটির বাড়ি আলামপুর দত্তপাড়া, বাড়িতে যেয়ে তাদের দুর্দশার অবস্থা দেখি এবং তৎক্ষণাৎ নিজে বাজার থেকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল ছাড়াও কিছু আর্থিক সাহায্য তার মায়ের হাতে দিয়ে আসি।
সেই সময় আশেপাশের আরও অনেক দরিদ্র মানুষ আসেন এবং তাদের অসহায়ত্বের কথা বললে আমার কাছে থাকা নগদ অর্থের সম্পূর্ণ টাকা তাদের মাঝে ভাগ করে দিয়ে আসি।

 

তখন তারা সবাই আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং অনেকের চোখেই পানি চলে আসে ।
আমিও নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি তখন। একজন পুলিশ সদস্য হিসাবে এমন সব মানবিক কাজের শামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

 

কুষ্টিয়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া জেলা পুলিশকে আমরা মানবিক পুলিশিং এর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
এবং আমি তাদের ensure করেছি যে পুলিশ আপনাদের পাশে সব সময় আছে এবং ভবিষ্যতেও থাকবে।