নাইম, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় নোভেল করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর খেটে খাওয়া অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টার থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ঘরে ঘরে ১হাজার কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি আলু, ৫০০গ্রাম ডাল, ৫০০গ্রাম লবণ ও একটি করে সাবান বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
এসময় সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, নিতপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম চৌধুরী প্রমুখ।
উল্লেখ, উপজেলার ০৬টি ইউনিয়নের ১হাজার কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ দেওয়া হয়।