১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ালেন পিরোজপুর ইউপি যুবলীগের সভাপতি জাকির হোসেন

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ালেন পিরোজপুর ইউপি যুবলীগের সভাপতি জাকির  হোসেন

Manual3 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস আতংকে সারাদেশের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের নিজস্ব অর্থায়নে পিরোজপুর ইউনিয়নের ২ শতাধিক করোনার প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

৩০ মার্চ সোমবার দুপুরে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দুঃস্থতের মাঝে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও, ছয়হিস্যা, নাগেরগাঁও, মৃধাকান্দি ও পিরোজপুরসহ ১০ গ্রামের অসহায় কর্মহীন পরিবারকে তিনি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ ও ১ লিটার করে তেল বিতরণ করার পাশাপাশি করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

Manual8 Ad Code

 

এসময় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে আসে এবং এই নেতার জন্য সকলে দোয়া করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দুদু মিয়া, আওয়ামীলীগ নেতা ফজলু সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পিরোজপুর ইউনিয়ন সভাপতি আল আমিন ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

 

Manual2 Ad Code

পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি দেশের নিন্ম আয়ের মানুষদের খাবার দেয়া দরকার, কারণ তারা খেটে খাওয়া মানুষ। তাদের কাজ নেই, কাজ না করলে খাবে কি। তাই সবাইকে তাদের পাশে দাঁড়ানো উচিত। আসুন আমরা তাদের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করি।