১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ৩০, ২০২০
আনোয়ারায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ

Manual1 Ad Code

খালেদ মাহামুদ হাসান, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আবু তাহেরের নির্দেশে আনোয়ারায় অসহায় নিন্ম আয়ের শ্রমজিবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল মাহামুদ।

Manual8 Ad Code

 

সোমবার (৩০ মার্চ) সকালে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে তিনি তার ব্যাক্তিগত তহবিল হতে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্ধি শ্রমজিবী, অসহায় নিন্ম আয়ের মানুষের মাঝে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।এইসময় তিনি উপজেলার প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল,ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী মানুষ যখন ঘরবন্ধী,বাংলাদেশ সরকার কতৃক ১০ দিনের ছুটি ঘোষণার পর সারা দেশ যখন লকডাউনে পরিণত হয়েছে তখন এর প্রভাব পড়েছে নিন্ম আয়ের শ্রমজিবী মানুষের উপর।তাদের পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট।এই সংকট থেকে উত্তরণের লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নির্দেশে প্রায় শতাধিক পরিবারেরর মাঝে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করেন আনোয়ারা উপজেলার এই ছাত্রলীগ নেতা।

Manual4 Ad Code