৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

করোনার পাশাপাশি মাধবপুরে ডাকাত আতংক ৯ দিনে পুলিশ কর্মকর্তাসহ ৪ বাড়িতে ডাকাতি

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
করোনার পাশাপাশি মাধবপুরে ডাকাত আতংক ৯ দিনে পুলিশ কর্মকর্তাসহ ৪ বাড়িতে ডাকাতি

Manual3 Ad Code

মোঃ জাকির হোসেন , মাধবপুর থেকেঃ করোনার আতংকের পাশাপাশি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এখন ডাতাক আতংক বিরাজ করছে। এ আতংকে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের।

 

গত শুক্রবার দিবগত রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ঘরের লোকজনের হাত পা বেধে নগদ ১লাখ ৫৫ হাজার টাকা,১০ ভরি স্বার্ণালংকারসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এনিয়ে গত নয় দিনে চার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
পুলিশ কর্মকর্তা ছাড়াও ডাকাতি হয়েছে কলেজ অধ্যক্ষ, এক নারী ইউপি সদস্য ও এক মাতব্বরের বাড়িতে। তবে পুলিশ বলছে করোনা ভাইরাসের কারনে অনেকই বেকার হয়ে গেছে। এতে তারা এ সব ঘটনা ঘটিয়েছে।

 

পুলিশ জানায় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে মহল্লায় মহল্লায় পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Manual8 Ad Code

 

ঘিলাতলী গ্রামের বাসিন্দা মৃত আলী আকবর খানের ছেলে পুলিশের এটিএসআই আনোয়ারুল আলম খান বলেন ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে তার ছোট ভাই আইনজীবী শাহনুর আলম খান ও তার মা’সহ পরিবারে অন্যান্য সদস্যদের হাত পা বেধে মারধর করে আতংক সৃষ্টি করে।

 

এ সময় মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

গত ২০ মার্চ উপজেলার চৌমুহনী ইউনিয়নের নারী ইউপি সদস্য ও কমলানগর গ্রামের বাসিন্দা সেলিনা আক্তারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন তিনি। এ ঘটনায় পুলিশ জসিম উদ্দিন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

গত ২২ মার্চ চৌমুহনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অলিপুর গ্রামের বাসিন্দা মোহন মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। একই কায়দায় ডাকাতরা ঘরে প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভিসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

গত ২৬ মার্চ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের সানু মিয়া নামে এক মাতব্বরের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা তাকে হাত পা বেধে মারধর করে নগদ টাকা,শরিষা,চাল,ডাল ও মুল্যবান দলিলপত্র লুট করে নিয়ে যায়। সানু মিয়া বলেন এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

দাসপাড়া গ্রামের ঘটনা প্রসঙ্গে ছাতিয়াইন পুলিশ ফাড়ির ইনচার্জ কামরুল ইসলাম বলেন এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আসামীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

Manual4 Ad Code

পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি প্রসঙ্গে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের কথাবার্তা ও আলামত দেখে ঘটনাটি রহস্যজনক মনে হয়।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন করোনার কারণে কাজকর্ম না থাকায় দূর্বৃত্তরা এ সব ঘটনা ঘটিয়েছে। পুলিশ জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে মহল্লায় মহল্লায় পাহারার ব্যবস্থা করা হচ্ছে।