মোহাম্মদ সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধিঃ
আজ রোববার সকালে ভান্ডারিয়া উপজেলা পৌর সভার অফিস কার্যালয়ের সামনে পৌর সভা ও বেসরকারি সংস্থা দুঃস্থ্য কল্যান সংস্থার উদ্যোগে গরীব ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ভান্ডারিয়া পৌর প্রশাসক মো. নাজমুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, পৌর সচিব মো. আনোয়ার হোসেন এবং পৌর কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।