১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

বিজয়নগরে কুয়েত প্রবাসীর বর কোয়ারেন্টাইনে

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২০
বিজয়নগরে কুয়েত প্রবাসীর বর কোয়ারেন্টাইনে

Manual7 Ad Code

সায়মন ওবায়েদ শাকিল, বিশেষ প্রতিনিধি :

Manual7 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের মৃত হাসিম আলির ছেলে কুসুম আলী ১০ ই মার্চ কুয়েত থেকে দেশে আসেন। আগামী ২২ শে মার্চ তার বিয়ের অনুষ্ঠান আয়োজন করার প্রস্তুতি সহ বিভিন্ন জায়গায় দাওয়াত এর কার্যক্রম চালাচ্ছিলেন। তার ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তিনি তা না মেনে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সকালে তার বাড়িতে গিয়ে খুজ করলেও তাকে খোজে পাইনি। এসময় তার পরিবারের লোকজন বিয়ের অনুষ্ঠান আয়োজন না করার মুচলেকা প্রদান ও কোয়ারেন্টাইনে থাকার অঙ্গিকার করেন। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভুমি) মো: মাহবুবুর রহমান কুয়েত প্রবাসী কুসুম আলীকে সঠিক নির্দেশনা অমান্য করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

Manual2 Ad Code