১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাগুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২০
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাগুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

Manual3 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

সম্প্রতি কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন কর্তৃক বাংলা ট্রিবিউন পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মাগুরা রিপোর্টার্স ইউনিটির অফিসে আজ ১৪ মার্চ সন্ধ্যায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক সভাপতি মোঃ ফেরদৌস রেজা, সহ-সভাপতি এইচ এন কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আলী আশরাফ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আকরাম হোসেন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু, প্রচার সম্পাদক মোঃ ফারুক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন প্রশাসনের এই ঘৃণিত কর্মকাণ্ডের ফলে বর্তমান সরকারের অবাধ তথ্য প্রবাহ নীতিমালা বিঘ্নিত হচ্ছে এবং কার্যত এই ঘটনার মাধ্যমে সাংবাদিকদের ভয়-ভীতি দেখিয়ে সংবাদপত্রের কণ্ঠরোধ করার অপচেষ্টা করা হচ্ছে। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন “বর্তমান সরকারের ভালো কর্মকান্ড যেমন ভাবে সংবাদপত্রে উঠে আসছে, তেমনি প্রশাসনের কিছু কিছু কর্মকর্তার হঠকারী কার্যক্রমের মাধ্যমে সরকারের দুর্নাম হচ্ছে, এগুলো বন্ধ না করলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ব্যর্থ হবে”। এই প্রতিবাদ সভায় সকলেই অবিলম্বে সাংবাদিকদের উপর জুলুম-নির্যাতন ও গুম এর বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অবিলম্বে সাংবাদিক আরিফুল ইসলামকে মুক্তি প্রদান এবং জেলা প্রশাসক সুলতানা পারভীনের বিরুদ্ধে সরকার যথাযথ আইনের ধারার ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করুক।

Manual8 Ad Code